মুদ্রা বাজার ঠিক রাখতে ডলার বিক্রি অব্যাহত
সামনে রমজান মাস থাকায় সবার আগে খাদ্যপণ্য আমদানিকে জোর দেওয়া হচ্ছে। সরকারের তরফ থেকে সে রকম নির্দেশনার পর থেকেই কেন্দ্রীয় ব্যাংক খাদ্যপণ্য আমদানির এলসি খুলতে যাতে সমস্যা না হয় তার জন্য বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। তার সুফলও মিলেছে। রোজার আগে খাদ্যপণ্য আমদানি না হওয়ার যে আশঙ্কা দেখা দিয়েছিল, সে সংকটও অনেকখানি মিটেছে। ইতিমধ্যেই প্রচুর খাদ্যপণ্য আমদানি হয়েছে, রোজার আগ পর্যন্ত আরও আসবে। এসব জরুরি পণ্য আমদানির জন্য বৈদেশিক মুদ্রাবাজার পরিস্থিতি ঠিক রাখতে ডলার বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে এসব তথ্য জানা গেছে। ....
